চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

এস আই সুমনএস আই সুমন
৩:০৩ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৩
শিক্ষা
A A

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবি চত্বরে নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থীর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এসময় সাইবার নিরাপত্তা আইনও বাতিলের দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাধারণ মানুষের মুখ বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। এটি একটি কালো আইন এবং এর মাধ্যমে জবি শিক্ষার্থী খাদিজা, লেখক মুশতাকসহ অনেকে ধরাশায়ী হয়েছে। এসময় তারা সাইবার নিরাপত্তা আইন বাতিলসহ অবিলম্বে খাদিজার মুক্তির দাবি জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, বিগত দুটি নির্বাচন, দেশের চলমান উন্নয়ন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদেশে লক্ষ কোটি টাকা পাচারের বিষয়ে যদি আমরা কথা বলতে না পারি তবে স্বাধীনতার অর্থ কী? এগুলো নিয়ে আমরা যেটুকু বলছি তারচেয়ে আরও বেশি বলা দরকার। ক্ষমতাসীনদের নোংরামি নিয়ে কেউ যাতে কথা বলতে না পারে সেই লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। বর্তমানে আবার সেটি বাতিল করে নাম রাখা হয়েছে সাইবার নিরাপত্তা আইন। এ যেন নতুন বোতলে পুরাতন মদ। আমরা এই সমস্ত বিবর্তনমূলক আইনের সম্পূর্ণ বিনাশ চাই। সেইসাথে দীর্ঘ এক বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার ওপর যে নির্যাতন চলছে তার অবসান চাই।

কর্মসূচিতে আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, সাইবার নিরাপত্তা নামে যে এক কালো আইন আছে, গত এক বছর যাবৎ সে কালো আইনের চরম অবিচারের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা। খাদিজার মুক্তির দাবিতেই আজ এখানে অবস্থান। এই আইনের শিকার হয়ে দুই বছর আগে মুসতাক নামক এক লেখককে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। খাদিজা মেয়েটি এক বছর ধরে জেলে থেকে তার অবস্থা সংকটাপন্ন। তবুও এদেশের বিচার বিভাগ, তদন্ত কমিটি নামক সন্ত্রাসী বাহিনীর টনক নড়েনি। সরকারের সমালোচনা করা আমাদের গণতান্ত্রিক অধিকার। সারাদেশে এই কালো আইন দিয়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমরা অবিলম্বে এই নিকৃষ্ট সাইবার নিরাপত্তা আইন বাতিল চাই। খাদিজাকে দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করে দিতে হবে।

অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, এই সরকার কোনো সমালোচনা সহ্য করতে পারে না। তারা অত্যন্ত ভীরু ও দুর্বল। যারা সমালোচনা করছে তাদের রুখতে রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করছেন। রাষ্ট্র টিকে থাকবে কিন্তু ক্ষমতা টিকে থাকবে না। আজকে সরকার ধরাকে সরা জ্ঞান করছে। কয়েকদিন আগে বুয়েটের শিক্ষার্থীরা বেড়াতে গেছে। তাদের ধরে আপনারা জেলখানায় পুরছেন। এটা হতে পারে না। আপনি যে অত্যন্ত দূর্বল সেটি আপনি নিজেই প্রমাণ করছেন। একজন খাদিজা রাষ্ট্রের জন্য এতো বড় হুমকি হতে পারে না। আমরা অবিলম্বে খাদিজার মুক্তির দাবি জানাই।

Reneta

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক শৌভিক রেজা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান, ছাত্র ফেডারেশনের সভাপতি রায়হান আলী ও সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুক্তির দাবিরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ মাস ফুটবল না খেলা ১৭ জনকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ইরান

জুন ২, ২০২৬

‘তুমি একটা পাগল, সবাই এখন তোমাকে ঘৃণা করে’, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল?

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

জুন ২, ২০২৬

হেলিকপ্টারে ভোলায় তোফায়েল আহমেদের শেষযাত্রা, বাদ জোহর জানাজা

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে সিপিবির শোক

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT