চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার ফাঁকা রাস্তায় পুলিশের সতর্ক অবস্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
বাংলাদেশ
A A
ঢাকার ফাঁকা রাস্তায় পুলিশ ও যানবাহন, শান্তিপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। শনিবার ভোর থেকেই ফাঁকা রাজধানীর অধিকাংশ রাস্তা। মোটরসাইকেল–প্রাইভেট কার জাতীয় ছোট গাড়ি চলাচলেও বেশ কড়াকড়ি চলছে। বিভিন্ন স্থানে পুলিশের বাড়তি চেকপোস্টে এসব গাড়িতে চলছে তল্লাশী, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গাড়ি সংকটে পড়েছে কর্মজীবী মানুষেরা পড়েছেন ভোগান্তিতে।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদক কেরানীগঞ্জ-ঘাটারচর থেকে আসার পথে দেখতে পান: রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। রিক্সাযোগে মোহাম্মদপুরে যাওয়ার চেষ্টা করলে বসিলা ব্রিজের কাছাকাছি জায়গায় ওয়াশপুরে রিক্সা আটকে দেয় আইশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

আরও দেখা যায় যে, ঢাকার প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা তল্লাশী শেষে ঢাকায় ঢোকার সন্তোষজনক কারণ দেখাতে পারলেই শুধু বসিলা ব্রিজ দিয়ে পার হতে দেওয়া হচ্ছে। হেঁটে বসিলা ব্রিজ পার হবার পর দেখা গেল আবারও পুলিশের ব্যারিকেড। সেটা পার হবার পর আবারও রিক্সাযোগে মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়।

Banglabid

ঢাকা সিটি করপোরেশনে ঢোকার পর তেমন কোন গণপরিবহণ না পেলেও কিছু ভাড়ায় চালিত সিনজি, মোটরসাইকেল, নিজস্ব ছোট কার গাড়ি এবং রিক্সা চলতে দেখা গেলো। একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলে সাড়ে সাতটার পর থেকে মোহাম্মদপুর, আসাদগেট, ফার্মগেট,  খামারবাড়ি, ফার্মগেট ও বিজয়স্মরণী এলাকা ঘুরে দেখা যায় সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল বাদে দু-একটা সিএনজি ছাড়া তেমন কিছু নেই বললেই চলে। উত্তরা থেকে ফার্মগেটের দিকে যাওয়া রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ  রাখা হয়েছে। তবে প্রতিটি পয়েন্টে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। তবে ঢাকার ভেতরে এই প্রতিবেদককে কোন তল্লাশী বা জিজ্ঞাসাবাদের মধ্যদিয়ে যেতে হয়নি।

অন্যদিকে সকালের দিকে দূরপাল্লার দু একটি বাস ঢাকা থেকে গন্তব্যে রওনা হয় বলে জানা গেছে। পরিবহন মালিকরা বলছেন, রাতে আবার ছাড়তে পারে। সকালের দিকে ভোলা থেকে দুটো লঞ্চ আসলেও অন্য জেলা থেকে ঢাকায় কোন লঞ্চ আসেনি।

তবে রেল পরিবহন স্বাভাবিক রয়েছে। ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা অনেক বেশি। গণসমাবেশে যোগ দিতে আসা বিএনপি নেতাকর্মীরা মূলত আসছেন ট্রেনযোগে। কমলাপুর রেলস্টেশন থেকে মিছিল করে কাছের গণসমাবেশ স্থল গোলাপবাগ মাঠ এলাকায় যাচ্ছেন তারা। যখনই কোন ট্রেন ঢাকা রেলস্টেশনে আসছে তখনই ঢল নামছে মানুষের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ফাঁকাবিএনপির সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT