চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞার সুফলে এই মৌসুমে বড় হয়েছে ইলিশের আকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৩
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
তিনজন ব্যক্তি বড় ইলিশ মাছ ধরে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৎস্য সম্পদ রক্ষায় ও পরিমাণ বাড়াতে সরকারের দেয়া নিষেধাজ্ঞার সুফল পাচ্ছেন জেলে, মৎস্যজীবী, ব্যবসায়ীসহ সকলে। গত জুলাই মাসে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলে জেলেরা মাছ শিকার শুরু করেছেন। সাগর নদীতে জেলেদের জালে অন্যান্য মাছসহ রূপালী ইলিশ ধরা পড়ছে। অন্যান্য মৌসুমের তুলনায় এ বছর ইলিশের সাইজও তুলনামূলক বড়। বড় আকৃতির ইলিশ ধরা পড়ায় ভালো দাম পাওয়া যাচ্ছে।

গতকাল (৮ আগস্ট) মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল বিভাগের বরগুনা জেলায় পায়রা নদীর একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। মাছটির ওজন ছিল ২ কেজি ২শ ২৫ গ্রাম। গতকাল বিকেলে পায়রা নদীর আমতলী লোছা নামক এলাকার জেলে জাহিদের জালে মাছটি ধরা পড়ে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে দাবি করেন স্থানীয় আড়তদার মোঃ রাসেল মিয়া।

আড়তদার জানান, এ বছর ইলিশের ভরা মৌসুমে এত বড় ইলিশ আর বাজারে আসেনি। মাছটি একনজর দেখার জন্য সবাই ভিড় জমিয়েছিলো।

Banglabid

আমতলীর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, জেলেরা ইলিশের অবরোধ সঠিকভাবে পালন করায় নদী-সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক সুখবর।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, আমরা কষ্ট করে নিষেধাজ্ঞা পালন করে এখন সুফল ভোগ করছি সবাই মিলে। বরগুনা জেলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ভরা মৌসুমে আরও বেশি বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিশপায়রা নদীবড় ইলিশবরগুনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT