চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হল ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা’ বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৩
শিক্ষা
A A

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুরের পর খুলনা ও বরিশালে ৪০টি স্কুলের ৭ শতাধিক শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ, বিজ্ঞানবিষয়ক আলোচনা, রোবট প্রদর্শনী, প্রশ্নোত্তর পর্ব ও বিজ্ঞান ম্যাজিকসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ২০২২ এর আঞ্চলিক পর্ব।

প্রায় ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আঞ্চলিক পর্বে বিজ্ঞান প্রকল্প ও কুইজের বিজয়ীরা এবার ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যান্ড ফাইনালে অংশ নেবে।

বিকাশ ও বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তার যৌথ আয়োজনে খুলনা এবং বরিশালে আয়োজিত এই উৎসবে দুটি বিভাগ থেকে প্রায় ৫৫টি প্রজেক্ট প্রদর্শন করে শিক্ষার্থীরা। উৎসবে খুদে বিজ্ঞানীদের নানান উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে প্রতিটি বিভাগে সেরা দশ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি কুইজে অংশগ্রহণকারী মাধ্যমিকের ১০ জন ও নিম্ন মাধ্যমিকের ১০ জন বিজয়ীকেও পুরস্কার দেয়া হয়।

এবারের বিজ্ঞান উৎসবে দেশজুড়ে আড়াইশ স্কুলের প্রায় ৩ হাজার শিক্ষার্থী মোট ২৫৪টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেছেন।

খুলনায় সেন্ট জোসেফস্‌ হাই স্কুলে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোসাম্মাৎ হোসনে আরা। এসময় উপস্থিত ছিলেন সেন্ট জোসেফস্‌ হাই স্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মণ্ডল। বরিশালে এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। দুটি অনুষ্ঠানেই বরেণ্য অধ্যাপক, গবেষক ও শিক্ষাবিদ সহ উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হুমায়ুন কবির এবং বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার।

‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও চর্চায় আগ্রহী করতে বিজ্ঞান উৎসব শুরু হয় ২০১৯ সাল থেকে। তারই ধারাবাহিকতায় ২০২২ এর বিজ্ঞান উৎসব ঢাকায় শুরু হয়ে বিভাগীয় পর্যায়ে সম্পন্ন হলো। এরপর আবারো ঢাকায় চূড়ান্ত পর্বের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এই বিজ্ঞান উৎসব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশবিজ্ঞানবিজ্ঞান উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬

বেবি পাউডার মামলার নিষ্পত্তিতে বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তুত জনসন অ্যান্ড জনসন

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT