প্রতিশ্রুতি নয়, ভবিষ্যতের বিনিয়োগ পাইপলাইন তৈরি ছিলো এবারের ইনভেস্টমেন্ট সামিটের উদ্দেশ্য। সমাপনী প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার কর্মকর্তারা। ৪ দিনের আয়োজন থেকে কি পরিমান বিনিয়োগ পাওয়ার আশা করছে সরকার, এমন প্রশ্নের জবাবে তারা বলেন, সামিট চলাকালীন সময়ে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ডলারের সমান প্রায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগে সমঝোতা সই হয়েছে। এছাড়া শপআপ নামের বাংলাদেশী প্রতিষ্ঠানের ১১০ মিলিয়ন বিনিয়োগ পাওয়ার সুখবরও স্বস্তি দিয়েছে আয়োজকদের।






