মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা শেষ করেছে আসামী পক্ষ। আদালতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবীরা বলেছেন, হত্যা মামলায় দোষ স্বীকার করে ক্ষমা চাইলেই অপরাধ মাফ হয়ে যায় না। তবে রাষ্ট্রপক্ষ বলেছে, রাজসাক্ষীর শাস্তি নির্ধারণের এখতিয়ার আদালতের।






