প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন আজ।
বৃহস্পতিবার ৩০ মে সকাল ১১ টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে জনসভা করবেন।
সেখানে প্রাথমিকভাবে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সহায়তা তুলে দেবেন তিনি। এরপর কলেজ মাঠে সমাবেত জনতার উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী।
পটুয়াখালী জেলায় এ পর্যন্ত ৩ লাক্ষ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১ হাজার ৮৬৫টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেমালে কৃষি খাতে ২৬ কোটি টাকা এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।








