বাংলাদেশ

কমনওয়েলথ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীসহ অতিথিরা কমনওয়েলথ ট্রেড ও ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীসহ অতিথিরা কমনওয়েলথ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যেখানে মূল পর্দায় গ্র্যান্ড ইনগারগুরেশন লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীতে আজ কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিন ব্যাপী কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিদ্যমান। জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে, যা ভবিষ্যতে বাংলাদেশে নতুন বিনিয়োগ করার পরিবেশকে আরও সহজ করে তুলবে।

এসময় বিনিয়োগের জন্য বাংলাদেশকে উপযুক্ত স্থান উল্লেখ করে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশের অবস্থান প্রায় তিনশ’ কোটি মানুষের কেন্দ্রস্থলে।

অনুষ্ঠানে, উগান্ডার এসএমই প্রতিষ্ঠান ইকো ব্রিকসেসকে কমনওয়েলথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

 

 

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…