বাংলাদেশ

রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎ, যেখানে তারা ফুলের তোড়া উপহার দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি বাজার সম্প্রসারণ করতে হবে।

তিনি আজ রোববার ১১ ফেব্রুয়ারি গণভবনে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন।

এ সময় উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে ব্যবসায়ীদের বিশেষ মনোযোগ দেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন এক সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে ব্যবসা-বাণিজ্য, রপ্তানি ও সাম্প্রতিক বাজার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তারা বৈশ্বিক পরিস্থিতিসহ বিভিন্ন কারণে সৃষ্ট কিছু সমস্যার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন ও যত দ্রুত সম্ভব তা সমাধানের আশ্বাস দেন।

প্রতিনিধি দলে ছিলেন: বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সাবেক সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শিদী, শফিউল ইসলাম ও সিদ্দিকুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বিষয়:পণ্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানি শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…