জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার রাত ১০টা ৪০ মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে। সাধারণ পরিষদের অধিবেশনে বৈশ্বিক শান্তির পক্ষে অবস্থান তুলে ধরার পাশাপাশি বিশ্ব নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট ও জলবায়ু নিয়েও কথা বলবেন শেখ হাসিনা। বৈঠক করবেন বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে।






