চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে যেন আগুন, সব কিছুর দাম আকাশ ছোঁয়া

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:৫৯ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশের বাজারে সবজি, মাংস ও শাকসবজি বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে যেন আগুন লেগেছে। চাল, ডাল, মাছ, মাংস, সবজি থেকে সব কিছুর দামই যেন আকাশ ছোঁয়া। এককেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪ টাকা আর সরু চাল বিক্রি হচ্ছে জাত ভেদে ৮৪ টাকা পর্যন্ত। প্রতি হালি ডিম ৫৫ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্তও সবজির দাম বেড়েছে, ৮০ টাকার নিচে কোন ধরণের সবজিই নেই বলতে গেলে চলে। কমের মধ্যে আছে শুধু ব্রয়লার মুরগি।

রোববার রাজধানীর মোহাম্মদপুর টাউনহল, কাটাসুর, হাতিরপুল, রামপুরা, সেগুনবাগিচাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে, সেখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এ চিত্র পাওয়া গেছে।

কিছুদিন ঝাঁজ ছড়িয়ে সম্প্রতি কিছুটা কমতির পথে থাকলেও ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। দাম কমেছে লেবুর: মাঝারি আকারের লেবুর হালি ২০ টাকা, বড় আকারের লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকা হালি দরে।

কিছুদিন আগেও পেঁপে ১০০ টাকা বিক্রি হলেও ৫০ টাকায় নেমে এসেছে। তবে এ দামও যৌক্তিক বলে মনে করছেন না। বেসরকারি চাকরিজীবী কবির হোসেন বলছে: ‘পেঁপে ১২ মাস পাওয়া যায়। কম খরচে উৎপাদনও ভালো। তাহলে এটার দাম এতো কেনো হবে?’ পেঁপের দাম সর্বোচ্চ ২৫ থেকে ৩০ টাকার বেশি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

সবজির দাম বেশি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরেক ক্রেতা মতিউর হোসেন। তার বক্তব্য: সব সবজির দামই বেশি। কী রেখে কী কিনবো, সেটা বুঝতে পারছি না। সব সবজির দামই মোটামুটি ৮০ থেকে ১০০ টাকা।

হামিদ হোসেন হাতিরপুল বাজারের সবজি বিক্রিতা। তিনি বলছেন: গত কিছুদিনে সবজির দাম অনেক বেড়েছে। ক্রেতারা আসছে দাম শুনে চলে যাচ্ছে। বেচা-বিক্রি নাই বলতে গেলেই চলে। কাঁচা কলার হালি ৫০ টাকা, গাজর ১৮০, টমেটো ১৪০ টাকা, শশার কেজি ৬০ টাকা, কচুর লতির কেজি ৬০-৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কাকরোল ৮০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ১০০ টাকা, কচুরমুখী ৯০ টাকা কেজি। সপ্তাহখানেক আগেও এসব সবজির দাম ছিলো ১০ থেকে ২০ টাকা কম ছিলো।

নতুন বাজারে আসা শাপলা পাতা বিক্রি হচ্ছে ১৫ টাকা আটি। পাট শাক ১৫ টাকা, কুমড়া শাক ৩০ টাকা, লাল শাক ১৫ টাকা এবং কচুশাক ২০ টাকা আটি দরে বিক্রি হচ্ছে।

মাছ-মাংসের বাজার
মাছের বাজারে ঘুরে দেখা গেছে, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখা পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায়, তেলাপিয়া ২৯০ থেকে ৩২০ টাকা, চাষের কই ২৮০ থেকে ৩০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং ৪২০ থেকে ৪৫০ টাকা, কাচকি ৪০০ থেকে ৪২০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, ট্যাংরা ৫৫০ থেকে ৮০০ টাকা, রুই ৩৫০ থেকে ৫০০ টাকা, সিলভার কার্প ২৮০ থেকে ৩২০ টাকা, কাতল ৩৮০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৬৮০ থেকে ১০০০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা। খাসির মাংস প্রতি কেজি ১০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার ১৯০ থেকে ২০০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে।

ট্যাগ: দাম বাড়লোবাজারদর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশটাকে কয়বার বিক্রি করা যায়, বিএনপির কাছে হাছান মাহমুদের প্রশ্ন

পরবর্তী

শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

পরবর্তী
শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ব্রাজিলের খেলোয়াড় গোলের উদযাপন করছে, অন্য খেলোয়াড়রা পড়ে আছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলকে বিদায় করে সেমিতে কলম্বিয়ার সামনে উরুগুয়ে

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT