ডেঙ্গু রোগীর চাপ বাড়ছেই, বিভিন্ন জেলা থেকে আসছে রোগী
ডেঙ্গুতে আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি, রোগীর সংখ্যা বাড়ছে, স্বাস্থ্য সচেতনতা জরুরি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছেই। জুলাইতে সর্বোচ্চ ১৯’শ ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালটিতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গুতে তরল বা ফ্লুয়িড ব্যবস্থাপনা এবং রোগীর ফলোআপনির্ভর চিকিৎসা সারা দেশেই সহজলভ্য। তারপরও ডেঙ্গুতে আক্রান্ত হলেই ভীত হয়ে দেশের বিভিন্ন জেলা থেকে রোগী আসায় হাসপাতালে চাপ বাড়ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






