বাংলাদেশ

বাজেট প্রস্তাবে রাষ্ট্রপতির সম্মতি

রাষ্ট্রপতির সম্মতিতে বাজেট অনুমোদন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সম্মতিতে বাজেট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর স্বাক্ষর, দুই ব্যক্তি উপস্থিত, একটি ডেস্কে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট ও ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট জাতীয় সংসদে পেশ করার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট পেশ করেন।

বাসস জানায়,  রাষ্ট্রপ্রধান আজ বিকেল ২টা ৪০ মিনিটে তাঁর জাতীয় সংসদ ভবনের অফিসে এই সম্মতি প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে চিফ হুইফ নূর-এ-আলম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)’র জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন, অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুল রউফ তালুকদার এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বিষয়:বাজেট বাংলাদেশ বাজেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…