বাংলাদেশ

নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের গার্ড অব অনার, সরকারি ভবনের সামনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ভবনের সামনে বাংলাদেশ সরকারের পতাকা ও গার্ড অব অনার প্রদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামীকাল বৃহস্পতিবার ১১ জানুয়ারি বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জানিয়েছেন।নতুন মন্ত্রিসভা গঠনের জন্য রাষ্ট্রপতির অনুমোদন চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, কল্যাণ পার্টি ১ এবং ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এরপর আজ বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নতুন সংসদের এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

বিষয়:নতুন মন্ত্রিসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…