চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ২২ আরোহী নিয়ে যাত্রীবাহী উড়োজাহাজ বিধস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২৯, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নেপালে ক্রুসহ ২২ জন আরোহী নিয়ে দেশটির বেসরকারী এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধস্ত হয়েছে।

এয়ারলাইন্স কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, তারা এয়ার ৯ এনএইটি টুইন-ইঞ্জিন বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পর্যটন শহর পোখারা থেকে ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জোমসম পর্যন্ত উড়ছিল। স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । পরে বিধ্বস্ত বিমানটি কোওয়াং গ্রামে পাওয়া যায়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, তারা এয়ারের বিমানটি লামছে নদীর মোহনায় বিধস্ত হয়। নেপাল সেনাবাহিনী স্থল এবং বিমান রুট থেকে সাইটের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল।

নেপালের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিমানটিতে ক্রু সহ মোট ২২ জন যাত্রী ছিল। এর মধ্যে ৪ জন ভারতীয় এবং ৩ জন জাপানি নাগরিক ছিলেন, বাকিরা নেপালি নাগরিক।

নিখোঁজ বিমানের সন্ধানে নেপাল সরকার মুস্তাং ও পোখারা থেকে দুটি ব্যক্তিগত হেলিকপ্টার পাঠিয়েছে। নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টারকেও অনুসন্ধানের জন্য মোতায়েন করার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাদিন্দ্র মণি পোখারেল।

বেসরকারী বিমান চালনা প্রতিষ্ঠান তারা এয়ার নেপালে ব্যাপক আকারে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে।

Reneta

পরিবর্তনশীল আবহাওয়া এবং কঠিন পর্বত অবস্থানে এয়ারস্ট্রিপ সহ অন্যান্য কারণে নেপাল অভ্যন্তরীণ বিমান নেটওয়ার্কে দুর্ঘটনার রেকর্ড রয়েছে বলে জানায় এনডিটিভি।

পুলিশ কর্মকর্তাদের মতে, বিমানটি পাহাড়ী মুস্তাং জেলার লেটের “তিতি” এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এলাকাটি দেশটির পঞ্চম বৃহত্তম জেলা এবং মুক্তিনাথ মন্দিরের তীর্থস্থান।

মুস্তাং জেলা পুলিশ অফিসের ডিএসপি রাম কুমার দানি এএনআইকে বলেন, তিতির স্থানীয়রা ফোন করে আমাদের জানিয়েছে যে তারা একটি অস্বাভাবিক শব্দ শুনেছে যেন কিছু বিস্ফোরণ হয়েছে। আমরা অনুসন্ধান অভিযানের জন্য ওই এলাকায় একটি হেলিকপ্টার মোতায়েন করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি

জুলাই ৩, ২০২৬

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, নিহত অন্তত ৪০

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT