বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত, চীন কিংবা আমেরিকা বাংলাদেশের ভবিষ্যত ঠিক করে দেবে না, দেশের মানুষকেই ঠিক করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূনের প্রতি আস্থা আছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রের বিকল্প কিছুই হতে পারে না, তবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা ভালো হবে না।








