জনপদ

শেখ হাসিনা প্রয়োজনে ডালভাত খাবেন, কিন্তু মাথা নত করবেন না: কাদের

শেখ হাসিনা প্রয়োজনে ডালভাত খাবেন, কিন্তু মাথা নত করবেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনজন ব্যক্তি, একটি অনুষ্ঠানে, যেখানে পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসানীতি ও কারো রক্ত চক্ষুকে ভয় করেন না। প্রয়োজনে ডাল ভাত খাবেন কিন্তু কারো কাছে মাথা নত করবেন না।

তিনি বলেন: সারাদেশে আজ অনেক উন্নয়ন হয়েছে এ উন্নয়নকে বাধাগ্রস্ত করেতে বিএনপি আন্দোলন করছে। যে দল আন্দোলনে হেরে যায়, সে দল নির্বাচনেও হারবে।

শনিবার (২২ জুলাই) সকালে নোয়াখালী কবিরহাট সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: আন্দোলন সংঘাত, রক্ত ঝরিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। সাম্প্রদায়িক ও সাম্প্রতিক জঙ্গিবাদ বিএনপির বিশ্বস্ত ঠিকানা। বিএনপি সাড়ে ১৪ বছরের কোন আন্দোলন করতে পারেনি। তারা তারেক জিয়াকে দিয়ে দল চালিয়ে লুটপাট করার চেষ্টা করছে।

সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন উপজেলা, ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিষয়:ওবায়দুল কাদের নোয়াখালী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…