আন্তর্জাতিক

শিশুরা ফুল ছেঁড়ায় নারীর নাক কেটে দিলেন বাগানের মালিক

Colorful flowers and a hand holding a knife in a garden setting. Channel i News - চ্যানেল আই নিউজ

Close-up of vibrant pink and orange flowers alongside a hand gripping a folding knife in a garden. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের কর্ণাটকের বেলাগাভিতে বাচ্চারা খেলতে গিয়ে একটি বাগান থেকে কয়েকটি ফুল ছেঁড়ে। এতে রাগান্বিত হয়ে বাচ্চাদের দেখভালের দায়িত্বে থাকা এক নারীর নাক কেটে দিয়েছেন ওই বাগানের মালিক।

এনডিটিভি জানিয়েছে, গতকাল মঙ্গলবার ২ জানুয়ারি বেলাগাভি জেলার বসুরতে গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই বাগান মালিকের নাম কল্যাণী মোর।

পুলিশ জানিয়েছে, একটি শিশু দেখভাল কেন্দ্রের কয়েকজন বাচ্চা খেলার সময় বাগান থেকে কয়েকটি ফুল তুলে ফেলে। এতে রেগে যান ৫০ বছর বয়সী কল্যাণী। পরে তাদের দেখভালের দায়িত্বে থাকা সুগন্ধার সাথে তর্কে লিপ্ত হন তিনি। তর্কের এক পর্যায়ে ছুঁড়ি দিয়ে সুগন্ধার নাক কেটে দেন কল্যাণী। এই ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, সুগন্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পলাতক আসামিকে ধরতে অভিযান শুরু করেছে বলেও জানিয়েছে পুলিশ।

বিষয়:নাক ফুল বাগান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…