দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ১১ কোটি ৯৩ লাখের বেশি। ভোটকেন্দ্র ৪২ হাজার। ভোটারদের নিরাপত্তা আর ভোটের পরিবেশ রক্ষায় দেশজুড়ে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, ভিডিপি ও কোস্ট গার্ডের প্রায় ৮ লাখ সদস্য। ভোটের মাঠে লড়াইয়ে আছেন ১ হাজার ৯শ’ ৬৯ জন প্রতিদ্বন্দ্বী। ৪২ হাজার ভোট কেন্দ্রের মধ্যে ২৩ হাজারটিই গুরুত্বপূর্ণ। এক নজরে দেখে নেওয়া যাক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক চিত্র।







