ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হত্যাকান্ডে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে। আইন উপদেষ্টা আরও জানিয়েছেন, বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আয়ের হিসাব দিতে হবে আগামী ১০ দিনের মধ্যে। আর বৃহস্পতিবারের মধ্যে তুলে নেওয়া হবে মাহমুদুর রহমান মান্না ও সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা।






