আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে

গাজায় ইসরায়েলের হামলায় আহত ও নিহতের সংখ্যা বাড়ছে, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরায়েলের অনবরত হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছে ৯০ জনের বেশি মানুষ।

গাজায় জঙ্গিদের সঙ্গে তৃতীয় দিনের লড়াইয়ে বিমান হামলায় প্যালেস্টাইনের দুইজন ইসলামিক জিহাদ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহতদের মধ্যে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের রকেট ইউনিটের কমান্ডার আলী ঘালি ও তার সহকারীসহ ৬ শিশু ও তিনজন নারী রয়েছেন।

হামলার জবাবে প্যালেস্টাইনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে লক্ষ্য করে ৫শ’টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। তবে এর বেশির ভাগই প্রতিরোধে সক্ষম হয়েছে ইসরায়েলের বাহিনী।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শিশু ও নারীসহ বেসামরিক নাগরিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিষয়:ইসরায়েলগাজাপ্যালেস্টাইন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…