চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্যই ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৫
- সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-২০২৫ এর উদ্বোধন করা হয়

খাদ্যাভ্যাস আর অনিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্যই দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে প্রতিবছর আড়াই লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর পেছনে খাদ্যে ভেজাল আর বায়ু দূষণকেও দায়ী করেছেন দেশ-বিদেশের স্বণামধন্য ক্যান্সার বিশেষজ্ঞরা।

খাদ্যাভ্যাস আর জীবনযাপন পদ্ধতি পরিবর্তন না আনলে ক্যান্সার ঠেকানো কঠিন বলেও মন্তব্য করেছেন তারা।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনকোলোজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে ক্যান্সার বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

Banglabid

এবারের কনফারেন্সে বিশ্বের ১৬টি দেশের ৩১ জন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞসহ মোট ১২০০ জন ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার সংশ্লিষ্ট পেশাজীবী ও গবেষক অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যান্সার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বে ক্যান্সার রোগীর ক্রমবর্ধমান সংখ্যা আশঙ্কাজনক। দেশে বর্তমানে বিপুল জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত। যার অধিকাংশই চিকিৎসার আওতার বাইরে।

দেশে ক্যান্সার চিকিৎসার আধুনিকায়নে মানসম্পন্ন ও দক্ষ জনবল তৈরি করাই ক্লাবের মূল উদ্দেশ্য জানিয়ে ডা. হাই বলেন, ক্যান্সার জয় করতে এবং দেশের ক্রমবর্ধমান ক্যান্সার রোগী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Reneta

প্রতি জেলায় ক্যান্সার ইউনিট গড়ে তোলার সরকারি সিদ্ধান্তের ভূয়সী প্রশংসাও করেন তিনি। তরুণ চিকিৎসকদের ক্যান্সার চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান বর্ষীয়ান এই ক্যান্সার বিশেষজ্ঞ।

একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিংহেলথ সিঙ্গাপুর এবং গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। এছাড়া যুক্তরাজ্যের রয়েল মডার্ন হাসপাতাল, সেন্টবার্থোলোমিউ’স হাসপাতাল, কেএইচসিসি এডুকেশন অ্যান্ড ট্রেনিং একাডেমি, হুইপস ক্রস ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের ইউপিএমসি হিলম্যান ক্যান্সার সেন্টার, ইউনিভার্সিটি অব পিটসবার্গ স্কুল অব মেডিসিন, পেনসিলভানিয়া ইউনিভার্সিটিসহ বিশ্বের অন্যান্য খ্যাতনামা ক্যান্সার হাসপাতালের চিকিৎসকও গবেষকবৃন্দ উপস্থিত থাকবেন।

অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যান্সার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম. এ. হাই এবং জেনারেল সেক্রেটারি ডা. এ এম এম শরীফুল আলম-এর নেতৃত্বে দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও গবেষকরা অংশ নিচ্ছেন বিভিন্ন একাডেমিক সেশনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনকোলজি ক্লাব বাংলাদেশবাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো-২০২৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শাপলা কলি’ দিয়ে ইসি বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল: সামান্তা শারমিন

পরবর্তী

রাঙ্গামাটির রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব শুরু

পরবর্তী
রাঙ্গামাটির রাজবন বিহারে চীবর দানোৎসবের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব শুরু

চিটাগং কিংসের প্রতিনিধি আদালত অবমাননার অভিযোগের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ চিটাগং কিংসের

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT