আন্তর্জাতিক

নোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজ, প্রথমদিনে চিকিৎসা বিষয়ে

নোবেল পুরস্কার স্বর্ণপদক ও তার কেসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেল পুরস্কার স্বর্ণপদক একটি কালো বাক্সে রাখা হয়েছে, যা আলফ্রেড নোবেল নামে খচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অক্টোবর মাসের অন্যতম বিশেষত্ব নোবেল পুরস্কার। প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সেধারায় আজ নারকোলেপসি, ক্যান্সার অথবা এমআরএনএ ভ্যাকসিন নিয়ে গবেষণার জন্য নোবেল কমিটি চিকিৎসা বিষয়ে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করতে যাচ্ছে।

সংবাদ মাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর জানিয়েছে, আজ (২ অক্টোবর) সোমবার সুইডেনের স্টকহোমে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি।

আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থবিদ্যা, বুধবার (৪ অক্টোবর) রসায়ন এবং বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্য শাখায় পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে। সবচেয়ে বেশি প্রত্যাশিত এবং অসলোতে ঘোষিত একমাত্র পুরস্কার, শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী শুক্রবার (৬ অক্টোবর)।

নোবেল পুরস্কার প্রবর্তনের পর থেকে এক্স-রে, পেনিসিলিন, ইনসুলিন এবং ডিএনএর মতো যুগান্তকারী আবিষ্কারের জন্য বিভিন্ন সময় চিকিৎসা ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন গবেষকরা।

বিষয়:চিকিৎসা নোবেল পুরস্কার সুইডেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…