চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সে যে সিরিজটি দেখা হয়েছে ৮০ কোটি ঘণ্টার বেশী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
‘দ্য নাইট এজেন্ট’ সিরিজের একটি দৃশ্য

‘দ্য নাইট এজেন্ট’ সিরিজের একটি দৃশ্য

প্রথমবারের মতো কনটেন্টে দর্শকদের সময় ব্যয়ের তথ্য প্রকাশ করেছে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স। শুধু তাই নয়, এবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বছরের প্রথমার্ধের গ্লোবাল ভিউয়ার ডেটা প্রকাশ করেছে প্লাটফর্মটি।

নেটফ্লিক্স জানিয়েছে, এবার থেকে তারা নিয়মিত তালিকা প্রকাশ করবে। প্লাটফর্মটির করা এবারের তালিকায় সবচেয়ে বেশী দেখা কন্টেন্ট হিসেবে নাম এসেছে পলিটিক্যাল থ্রিলার ‘দ্য নাইট এজেন্ট: সিজন ১’ এর।

নেটফ্লিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায়, চলতি বছরের প্রথমার্ধে বিশ্বজুড়ে সব থেকে বেশি দেখা হয়েছে ‘দ্য নাইট এজেন্ট: সিজন ১’। মোট ৮১২.১ মিলিয়ন অর্থাৎ ৮০ কোটি ঘণ্টারও বেশি সময় ধরে এই শো দেখেছেন বিশ্বব্যাপী দর্শকেরা।

এই সিরিজের পরেই রয়েছে ফ্যামিলি ড্রামা ‘জিনি অ্যান্ড জর্জিয়া সিজন ২’। সব থেকে বেশি দেখা শোয়ের তালিকায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার থ্রিলার ড্রামা ‘দ্য গ্লোরি: সিজন ১’। পর্যায়ক্রমে এরপর তালিকায় রয়েছে ‘ওয়েডনেসডে: সিজন ১’, ‘কুইন শার্লট: আর ব্রিজারটন স্টোরি’।

নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে নেটফ্লিক্সের ২৫০ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। প্লাটফর্মটিতে দেখা কন্টেন্টের শতকরা ৫৫ ভাগ তাদের অরিজিনাল কন্টেন্ট। আর ৪৫ ভাগ লাইসেন্স নেওয়া অন্যান্য কন্টেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিকনটেন্টকোরিয়ান ড্রামাথ্রিলারনেটফ্লিক্সপলিটিক্যাল থ্রিলারপ্লাটফর্মভিউ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

জুলাই ৩০, ২০২৬

বিগ বাজেটের ‘রামায়ণ’র ঝলক প্রকাশেই সমালোচনা!

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT