বিএসএমএমইউ’র নতুন ভিসি হচ্ছেন অধ্যাপক দীন মোহাম্মদ

অধ্যাপক দীন মোহাম্মদ বিএসএমএমইউর নতুন ভিসি হিসেবে শপথ গ্রহণের সময় একজন মহিলাকে ফুলের তোড়া উপহার দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শারফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। প্রধানমন্ত্রীর কাছে তার নাম প্রস্তাব করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। যেকোন সময় এ সংক্রান্ত প্রাজ্ঞাপন হতে পারে।
অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ছিলেন। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।
সব ঠিক থাকলে ২৮ মার্চ অধ্যাপক শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হলে বিএসএমএমইউ’র নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হককে দেখা যাবে।






