ছাত্র আন্দোলনের সময় সব হত্যাকান্ডের বিচার দাবি ও বর্তমানে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কয়েকজন সমন্বয়ক জানান, আন্দোলনের সময় যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরী করতে আইটি টিম গঠন করা হয়েছে। সারাদেশে ছাত্রদের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা।







