চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস’র নতুন ডিরেক্টর ড. শায়লা সুলতানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
শিক্ষা
A A
শায়লা সুলতানা ও অন্য নারী কর্মকর্তা ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. শায়লা সুলতানাকে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।

গত ৩ ডিসেম্বর তিনি ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজে যোগদান করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে তিনি ডিরেক্টর হিসেবে তার নতুন দায়িত্ব পালন করবেন।

ড. শায়লা সুলতানা একজন স্বনামধন্য শিক্ষাবিদ। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মর্ডান ল্যাঙ্গুয়েজেসের ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বনামধন্য জাতীয় এবং আন্তর্জাতিক জার্নাল এবং বইয়ে ৭০টিরও বেশি নিবন্ধ এবং অধ্যায় রচনা করে ফলিত ভাষা বিজ্ঞান এবং সমাজ ভাষা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিন বছর বাংলাদেশ থেকে ভাষাবিজ্ঞান ও সাহিত্যে সর্বাধিক সাইটেশন পেয়েছেন তিনি। এডি সাইন্টেফিক ইনডেক্স এর তথ্যমতে, সামাজিক বিজ্ঞানে সবচেয়ে বেশি সাইটেশনের ক্ষেত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় এবং বাংলাদেশে পঞ্চম স্থানে রয়েছেন।

Banglabid

ইংরেজি ভাষা শিক্ষা, ভাষা ও পরিচয় রূপান্তরের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, ভাষা সমতা ও সামাজিক ন্যায়বিচার, ভাষা ও জেন্ডার, অব-উপনিবেশিকরণ ও উত্তর-ঔপনিবেশিক প্রেক্ষাপটে ইংরেজির বিরাজনীতিকরণ, সমালোচনামূলক ও উত্তর-মানবতাবাদ ফলিত ভাষাতত্ত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্রে ড. শায়লার বিস্তৃত পদচারণা রয়েছে। ড. শায়লা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি এবং কিংস কলেজ লন্ডনের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।

ড. সুলতানা ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসে নব উদ্যম আনবেন, যা শিক্ষক-শিক্ষার্থীদের সামগ্রিক একাডেমিক অভিজ্ঞতা বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভাষাবিজ্ঞানে ড. সুলতানার অসামান্য অবদানের প্রতি ইতিবাচক ও দৃঢ় আস্থা পোষণ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। ড. সুলতানার যোগদান ব্র্যাক ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন তিনি এবং আশাবাদ ব্যক্ত করেন তার নেতৃত্বে ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস নতুন উচ্চতায় আরোহণ করবে, যা একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতিকে আরও সুসংহত করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. শায়লা সুলতানাব্র্যাকব্র‌্যাক ইউনিভার্সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬

২২৮ রানের বোঝা চাপিয়ে দিলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া পারবে তো সামলাতে?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT