বাংলাদেশ

বদলে গেল কালশী ফ্লাইওভারের নাম

কালশী ফ্লাইওভারের নতুন নামের উদ্বোধন, উন্নত সড়ক অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

কালশী ফ্লাইওভারের নতুন নামের উদ্বোধন উপলক্ষে ছবি, উন্নত সড়ক অবকাঠামো ও যানবাহনের চলাচল।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিরপুরের কালশী ফ্লাইওভারের নাম পরিবর্তন করে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হয়েছে।

ফ্লাইওভার ছাড়াও মিরপুরের কালশীতে বালুর মাঠে নির্মিতব্য একটি পার্কের নামকরণও করা হয়েছে কাতারের আমিরের নামে।

সম্প্রতি ঢাকা সফরে এসেছেন কাতারের আমির। সফরকালে শেখ তামিমের নামে একটি ফ্লাইওভার এবং পার্কের নামকরণ করা হবে বলে আগেই জানানো হয়েছিল। এখন থেকে ফ্লাইওভার ও পার্কটি শেখ তামিম বিন হামাদ আল থানি এভিনিউ এবং শেখ তামিম বিন হামাদ আল থানি পার্ক নামে পরিচিত হবে।

উল্লেখ্য, সোমবার (২২ এপ্রিল) বিকেলে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার এই সফরকালে ৫টা চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফর শেষে আজ দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা ছেড়ে যান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

বিষয়:কালশী ফ্লাইওভার শেখ তামিম বিন হামাদ আল-থানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…