চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মহাকাশ সফরে রহস্যময় মহাকাশযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মার্কিন এয়ারফোর্স এবং বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এর মহাকাশযান এক্স-৩৭বি আবারও মহাকাশ সফরে যাচ্ছে।

মার্কিন এয়ারফোর্স এবং স্পেসএক্স এর পক্ষ থেকে জানানো হয়েছিল, গত ১১ ডিসেম্বর এক্স-৩৭বি-কে মহাকাশে পাঠানো হবে। তবে সময় পরিবর্তন করে আগামী ২৮ ডিসেম্বর মহাকাশে রওনা দিবে এক্স-৩৭বি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার মহাকাশ বিমান উৎক্ষেপণ কেন্দ্র কেনেডি স্পেস সেন্টার থেকে একটি ফ্যালকন হেভি রকেটে চড়ে মহাকাশে যাবে এক্স-৩৭বি।

পৃথিবীর কক্ষপথে এখনও পর্যন্ত পাঁচটি দীর্ঘমেয়াদি অভিযানে পাঠানো হয়েছে এক্স-৩৭বিকে। প্রতিবার সেই মহাকাশযানের সঙ্গে পাঠানো হয়েছে গোপন পেলোড। যদিও সেই পেলোডে কী থাকে, তা কখনও প্রকাশ্যে আনা হয়নি।

এক্স-৩৭বির দৈঘ্য প্রায় ২৯ ফুট এবং প্রস্থ ৯ দশমিক ৫ ফুট। ডানার দৈঘ্য ১৫ ফুটের কাছাকাছি। যে পেলোড সেই বিমানের সঙ্গে পাঠানো হয়, তার দৈঘ্য প্রায় ৭ ফুট এবং প্রস্থ ৪ ফুট। প্রতি অভিযানের সময় মহাকাশযানটির ওজন থাকে ৫ হাজার কিলোগ্রামের কাছাকাছি।

এক্স-৩৭বি নিয়ে সমালোচনার প্রেক্ষিতে মার্কিন এয়ারফোর্স এক বিবৃতিতে জানায়, এক্স-৩৭বি-র প্রাথমিক উদ্দেশ্য হল মহাকাশে ভবিষ্যতের জন্য পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি পরীক্ষা করে দেখা এবং অভিযান সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা নিয়ে গবেষণা চালানো।

Reneta

১৯৯৯ সালে আমেরিকার গবেষণা সংস্থা নাসা প্রথম এক্স-৩৭ অভিযান শুরু করে। যা প্রাথমিক ভাবে দু’টি মহাকাশযান তৈরির পরিকল্পনা করেছিল।

২০০৪ সালে মার্কিন এয়ারফোর্সের কাছে এক্স-৩৭ প্রকল্পটি হস্তান্তর করে নাসা। ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির হাতে তুলে দেয়া হয় প্রকল্পটি।

২০০৬ সালে এএলটিভি মহাকাশযানের কাজ শেষ করে ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি। দু’টি ভিন্ন এক্স-৩৭বি বিমান মহাকাশে মোট পাঁচটি অভিযানে গিয়েছে। যেগুলি পরিচিত ওটিভি (‘অরবিটাল টেস্ট ভেহিকেল’-এর সংক্ষিপ্ত রূপ)-১, ওটিভি-২, ওটিভি-৩, ওটিভি-৪ এবং ওটিভি-৫ নামে।

২০১৭ সালের ৭ সেপ্টেম্বর পঞ্চম অভিযানে গিয়েছিল এক্স-৩৭বি। ৭৮০ দিন মহাকাশে কাটিয়ে ফিরে আসে সেই যান। মহাকাশযানটি এক বার অভিযানে গেলে কেন এত দিন মহাকাশে কাটায় তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। সেটি মহাকাশে কী করে, তার-ও কোন স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্স-৩৭বিনাসামহাকাশ সফরমার্কিন এয়ারফরসযুক্তরাষ্ট্রস্পেসএক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT