আন্তর্জাতিক

সবথেকে উজ্জ্বল ব্ল্যাক হোল শনাক্ত

বিশাল ব্ল্যাক হোলের ছবি, যা মহাকাশে উজ্জ্বল আলো ও ধোঁয়া ছড়িয়ে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে একটি বিশাল ব্ল্যাক হোলের ছবি, যেখানে ধোঁয়া ও আলো ছড়িয়ে পড়ছে, মহাকাশের নক্ষত্রের পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহাবিশ্বের সবথেকে উজ্জ্বল ব্ল্যাক হোল শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া ব্ল্যাক হোলটির ভর সূর্যের থেকে ১৭ বিলিয়ন গুণ বেশি।

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) জানিয়েছে, এটি এখন পর্যন্ত শনাক্ত করা সবথেকে উজ্জ্বল ব্ল্যাক হোল। চিলির টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করা ব্ল্যাক হোলটির নাম দেওয়া হয়েছে জে-০৫২৯-৪৩৫১।

বিজ্ঞানীরা নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছেন, ব্ল্যাক হোলটি খুবই ক্ষুধার্ত। এটি প্রতিদিন একটি সূর্যের সমান ভরকে নিজের মধ্যে টেনে নেয় বা গ্রাস করে। এটি একটি গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত। ফলে ব্ল্যাক হোলটি একটি অস্বাভাবিকহারে পদার্থকে নিজের দিকে টানছে।

জে০৫২৯-৪৩৫১ ব্ল্যাক হোলটির তথ্য অনেক বছর আগে সংরক্ষণ করা হলেও সম্প্রতি একে সবথেকে উজ্জ্বল ব্ল্যাক হোল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিজ্ঞানীরা বলেছেন, এটি সূর্যের চেয়ে প্রায় ৫০০ ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির একজন জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টোফার ওঙ্কেন বলেছেন, আশ্চর্যের বিষয় যে এটি আজ পর্যন্ত অজানা রয়ে গিয়েছিল।

বিষয়:ব্ল্যাক হোল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…