২৩ দেশের জোট, আইওআরএ সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে বৃহস্পতিবার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় আসার কথা থাকলেও তা বাতিল হয়ে গেছে। আজ জোটের ব্যবসায়ীদের আলোচনায় বাণিজ্যমন্ত্রী বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী বিশ্বে এ ধরনের বহুপাক্ষিক সংগঠন কার্যকর হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।







