চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের মেকআপ রুমে ৮ ঘণ্টা লুকিয়ে ছিল সেই দুই ব্যক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৩
বিনোদন
A A

ক’দিন আগেই শাহরুখের মুম্বাইয়ের বাংলো মান্নাতে প্রাচীর টপকে ঢুকে পড়েছিলেন তার দুই ডাই হার্ট ফ্যান। যাদের আটক করে গ্রেপ্তারও করেছিলেন মুম্বাই পুলিশ। 

সেই মামলারই সর্বশেষ আপডেট অনুযায়ী পুলিশ সূত্র বলছে যে, ধরা পড়ার আগে ওই দুই ব্যক্তি শাহরুখের মেকআপ রুমে প্রায় আট ঘণ্টা লুকিয়ে ছিলেন।

জানা গেছে,  অভিযুক্তরা সকালের দিকে অভিনেতার বাড়িতে প্রবেশ করে এবং মান্নাতের তৃতীয় তলায় অবস্থিত অভিনেতার মেকআপ রুমের ভিতরে লুকিয়ে থাকে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘উভয় অভিযুক্তই খানের বাংলোতে তার সঙ্গে দেখা করার জন্য লুকিয়েছিল। প্রায় আট ঘণ্টা ধরে মেকআপ রুমে অভিনেতার জন্য অপেক্ষা করেছিল। তারা প্রায় রাত ৩টার দিকে সেখানে প্রবেশ করেন এবং পরের দিন সকাল সাড়ে ১০টা নাগাদ ধরা পড়েন।

শাহরুখের বাংলোর ম্যানেজার কলিন ডি’সুজা পুলিশকে তার বিবৃতিতে জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা তাকে ২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ফোন করে জানায় যে দু’জন লোক বাংলোতে প্রবেশ করেছে।

পাঠান সাহিল সেলিম খান এবং রাম সরফ কুশওয়াহা নামের এই দুই ব্যক্তি সুদূর গুজরাট থেকে শাহরুখের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলেই খবর। ওই ব্যক্তিদের আটক করে নিরাপত্তারক্ষীরা পুলিশের হাতে তুলে দেন।

ইতোমধ্যেই এই দুই যুবকের বিরুদ্ধে আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী তাদের বিরুদ্ধে ট্রেসপাসিং (অবৈধ অনুপ্রবেশ)  কেস ফাইল করা হয়েছে। এখনও তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়পুলিশবলিউডমান্নাতমুম্বাই পুলিশশাহরুখশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT