ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
তিনি আজ বুধবার (১২ জুন) সাংবাদিকদের এই কথা জানান।
মেয়র বলেন, ৩৫ হাজার মানুষ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে পারবেন। নারী ও কূটনীতিকদের নামাজে অংশ নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, আগামী সোমবার (১৭ জুন) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।








