চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, পঞ্চগড়
A A
সংগৃহীত

সংগৃহীত

উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমালয়ের হিম শীতল বাতাসের প্রভাব এবং ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলে শীতের আগমন অন্যান্য জেলার তুলনায় আগেই ঘটে।

রোববারের তুলনায় সোমবার (২ ডিসেম্বর) পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি। জেলার তেঁতুলিয়ায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল একই সময়ে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সরেজমিনে দেখা গেছে, শীতের তীব্রতা বাড়ার কারণে সাধারণ মানুষ গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা চারপাশ ঢেকে রাখছে। শিশিরের ভারে ভেজা হচ্ছে গাছের পাতা। হিমেল হাওয়ার সঙ্গে শীতের আমেজ যুক্ত হয়ে জনজীবনকে আরও কষ্টদায়ক করে তুলছে।

এদিকে, বিভিন্ন হাটবাজারে শীতকালীন পিঠাপুলির দোকান গড়ে উঠেছে, যা শীতের এক বিশেষ চিত্র বহন করছে। তবে শীতের এই আবহাওয়ায় রোগবালাইও বাড়তে শুরু করেছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় পঞ্চগড়ে প্রতি বছর শীতের প্রকোপ বেশি থাকে। এ অঞ্চলে শীত দীর্ঘস্থায়ী এবং অন্যান্য জেলার তুলনায় পরে বিদায় নেয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শীত আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাপমাত্রাতেঁতুলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT