চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে প্রেমিককে হত্যা করলেন প্রেমিকার বাবা ও ভাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

দিল্লির জাফরাবাদে ২৫ বছর বয়সী এক প্রেমিককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে প্রেমিকার বাবা ও বড় ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার ১৮ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, পুরো ঘটনা এলাকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা আছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার দিল্লির জাফরাবাদে এই ঘটনা ঘটে। নিহত সালমানের সাথে তরুণীর দু’বছরের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের পরিবার তাদের সম্পর্কের বিরোধিতা করছিলেন। পরে সোমবার সালমান মোটরসাইকেলে যাওয়ার সময় তার উপর আক্রমণ করেন মেয়ের পরিবার।

পুলিশ জানায়, সোমবার সালমান মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মেয়ের বাবা মঞ্জুর, ভাই মশিন এবং অন্য এক নাবালক ভাই তার উপর হামলা চালায়। এ সময় ঘাড়ে ও বুকে মারাত্মক ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, জাফরাবাদের একটি গলিতে সালমান মোটরসাইকেল চালাচ্ছেন। তিনি ছাড়াও মোটরসাইকেলে আরও দু’জন ছিলেন। তিনজনের মোটরসাইকেলটি মেয়ের পরিবারের লোকজন থামিয়ে দেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। সালমানের সাথে থাকা দু’জন এমন ঘটনায় ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দিল্লি পুলিশ জানায়, এই ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডে ডেম্বেলে

জুন ২৭, ২০২৬

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT