আন্তর্জাতিক

১৯১৬ সালে পাঠানো চিঠি পৌঁছালো এক শতাব্দী পরে

Historical letter sent from Bath, dated 6 February 1916, with a red postage stamp. Channel i News - চ্যানেল আই নিউজ

A vintage letter from Bath, dated 6 February 1916, featuring a red postage stamp and postal markings. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্যপ্রযুক্তির এই যুগে আপনি যদি কাউকে চিঠি লেখেন, তাহলে তা গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে? ১ সপ্তাহ, ১ মাস বা কোন অঘটন ঘটলে বড়জোর ১ বছর। এর বেশি সময় লাগার কোন কারণ নেই। তবে সেই চিঠি যদি ১০০ বছরেরও বেশি সময় পরে তার গন্তব্যে পৌঁছায়, তখন কী করবেন আপনি?

অদ্ভুত শোনালেও এরকম একটি ঘটনা ঘটেছে লন্ডনে। ১৯১৬ সালে পাঠানো একটি চিঠি লন্ডনে তার গন্তব্যে পৌঁছেছে ২০২১ সালে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে প্রকাশ, বছর দুই আগে দক্ষিণ লন্ডনের হ্যামলেট রোডের বাসিন্দা ফিনলে গ্লেন (যিনি চিঠিটি পেয়েছেন) চিঠিটি তার ঠিকানায় গ্রহণ করেন। চিঠির ঠিকানা ঠিক থাকলেও প্রাপক অপরিচিত এবং এর স্ট্যাম্প ও পোস্টমার্ক অনেক পুরোনো থাকায় তিনি চিন্তায় পড়ে যান।

এ বিষয়ে গ্লেন বলেন, আমি প্রথমে ভেবেছিলাম এটি ২০১৬ সালের। পরে লক্ষ্য করি যে স্ট্যাম্পটিতে রাণীর পরিবর্তে একজন রাজার ছবি দেয়া। চিঠিটি ‘আমার প্রিয় কেটি’ নামে সম্বোধন করে ‘মিসেস অসওয়াল্ড মার্শ’ নামের একজনকে লেখা হয়েছিল।  ‘ক্রিস্টবেল মেনেল’ নামের একজন ওই চিঠিটি লিখেছিলেন।

১৯১৬ সালে পাঠানো চিঠি পৌঁছালো এক শতাব্দী পরে

গ্লেন সম্প্রতি ‘নরউড রিভিউ’ নামের এক স্থানীয় ম্যাগাজিনের কাছে চিঠিটি জমা দিয়েছেন যাতে এটি নিয়ে গবেষণা করা যায়।

এবিষয়ে নরউড রিভিউ-এর সম্পাদক ‘স্টিফেন অক্সফোর্ড’ বলেন, এটি খুবই অস্বাভাবিক এবং এটি আমাদের স্থানীয় ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করবে যা ১৮০০ এর দশকের শেষের দিকে উচ্চ মধ্যবিত্তদের জন্য একটি জনপ্রিয় স্থান ছিল।

তিনি জানান, মেনেল চিঠিতে লিখেছেন যে, তার পরিবার ইংল্যান্ডের বাথ শহরে ছুটি কাটাচ্ছিল।

তবে কেন চিঠিটি তার নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে এত সময় নিয়েছে এবং তা কিভাবে গ্লেনের ঠিকানায় এসে পৌঁছাল তা এখনও স্পষ্ট নয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…