বাংলাদেশ

প্রাথমিক শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা আজ

প্রাথমিক শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা চলছে, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় ৬ হাজার ২০২টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। 

আজ ২৯ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষা চলবে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের ২৪টি জেলার ৪১৪টি কেন্দ্রে।

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার ধাপে ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে। প্রথম ২টি ধাপে ৬টি বিভাগের ৪০টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নিয়োগ পরীক্ষা যথাযথভাবে অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, পরীক্ষায় কোন ধরনের অর্থ লেনদেন বা অন্য কোন অনৈতিক উপায়ে নিয়োগ পাওয়ার সুযোগ নেই।

বিষয়:নিয়োগ পরীক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…