চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সন্ত্রাসবাদের বিরোধী হওয়া কি অপরাধ?’- প্রশ্ন নির্মাতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ০৩, মে ২০২৩
বিনোদন
A A

ট্রেলার মুক্তির পর থেকেই পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে চলছে বিতর্ক। মূলত ছবির গল্প ‘লাভ জিহাদ’ নিয়েই যত বিতর্ক। যারই প্রেক্ষিতে সম্প্রতি ছবিটি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে দিতে এই ধরনের ছবি তৈরি হয়েছে। রীতিমতো সংঘের দিকে আঙুল তুলে বিজয়ন বলেছেন, ‘এটি একটি প্রচারসর্বস্ব (প্রোপাগান্ডা) ছবি।’

যেই বিবৃতির প্রেক্ষিতে এবার ছবিটি নিয়ে মুখ খুললেন পরিচালক সুদীপ্ত সেন। তার কথায়, ‘আমার ছবি মানুষের কষ্টের কথা বলবে, দীর্ঘ সময় ধরে রিসার্চ করে বানানো ছবিটা। আমি কষ্টার্জিত অর্থ দিয়ে এই ছবি বানিয়েছি। আমি কেন অপপ্রচারমূলক ছবি করব?’

এই ছবি তিন মেয়ের গল্প বলবে। যার মধ্যে একজন এখনো আফগানিস্তানের জেলে বন্দি। অন্য জন আত্মহত্যা করেছেন, বিচারেরর অপেক্ষায় তার মা-বাবা। অন্য আরেক মেয়ে এখন গা ঢাকা দিয়ে রয়েছে যাকে ক্রমাগত ধর্ষণ করা হয়েছে। ব্যস, আমার ছবির গল্প এতটুকুই বলে জানান সুদীপ্ত।

তিনি আরও বলেন, ‘আমার এই ছবি সন্ত্রাসবাদের বিরোধী। আমি বুঝতে পারছি না সন্ত্রাসের বিরোধী হওয়া কি অপরাধ? আমি কখনোই বলিনি কেরালায় যেসব মেয়েদের ধর্মান্তর করা হচ্ছে তারা আইসিস-এ যোগ দিচ্ছে। আমার প্রশ্ন, মেয়েগুলো একেবারে হারিয়ে যাচ্ছে কীভাবে?’

শুক্রবার (৫ মে) হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। প্রায় ১০টির বেশি কাটছাঁট করে মুক্তির ছাড়পত্র পেয়েছে ছবিটি।

Reneta

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদা শর্মাকেরালাট্রেলারদ্য কেরালা স্টোরিপ্রণব মিশ্রপ্রণয় পাচৌরিবিজয় কৃষ্ণমন্ত্রীযোগিতা বিহানিসিদ্ধি ইদনানিসিনেমাসুদীপ্ত সেনসোনিয়া বালানি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে বৃষ্টি কমার সম্ভাবনা, সাত অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা

আগস্ট ৭, ২০২৬
ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

আগস্ট ৭, ২০২৬

প্রথম শ্রেণিতে ফিরছে লটারি পদ্ধতি, অন্যান্য শ্রেণিতে থাকবে ভর্তি পরীক্ষা

আগস্ট ৭, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক নিহত

আগস্ট ৭, ২০২৬
গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেন

ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে নির্যাতনের অভিযোগ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT