চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিকাণ্ডে ঈদের আনন্দ বিষাদে পরিণত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ন ১৮, জুন ২০২৪
জনপদ, পটুয়াখালী
A A

ঈদের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়েছে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালি গ্রামের একটি পরিবার। সব হারিয়ে তাদের ঈদের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে।

গভীর রাতে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাবেক ইউপি সদস্য বাচ্চু হাওলাদারদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম এসকান্দার হাওলাদারের ওই বাড়িতে তার ছেলে মাসুদ হাওলাদার বসবাস করে আসছিল। ঈদ উপলক্ষে অন্যান্য ছেলেরাও পরিবার-পরিজন নিয়ে বাড়িতে আসে। রাতে বাড়ির লোকজন ও প্রতিবেশীদের আপ্যায়ন করে রাত একটার পর ঘুমাতে যায় ঘরের লোকজন। রাত সাড়ে তিনটায় আগুনের ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙ্গে যায় মাসুদ হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগমের।

তাসলিমা বেগম জানান, ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে গেলে চিৎকার করে সকলকে উঠায় এবং রান্নাঘর দাউ দাউ করে জ্বলতে দেখেন। এ সময় দ্রুত সবাই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডারের কারণে আগুনের তীব্রতা বাড়ে এবং সম্পূর্ণ ঘর পুড়ে যায়।

পরিবারের মেজো ছেলে সাবেক ইউপি সদস্য বাচ্চু হাওলাদার জানান, রাতে খাবার শেষে বাড়ি থেকে দুমকি উপজেলা সদরের বাসায় ফেরে। ভোররাতে আগুনের খবর পেয়ে বাড়ি এসে দেখতে পান সবকিছু পুড়ে গেছে। মালামাল ছাড়াও ঘরে থাকা ১৫ মন মুগডাল, ১০ মন চালও পুড়ে যায়।

শ্রীরামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে।

Reneta

ঘটনাস্থল পরিদর্শন করে দুমকির উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ বলেন, আমরা যা ধারণা করেছিলাম এখানে আগুনের ভয়াবহতা তার চেয়েও বেশি ছিল। পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা সম্ভব সর্বাত্মক দেয়ার চেষ্টা করব।

Jui  Banner Campaign
ট্যাগ: পটুয়াখালীর দুমকিভয়াবহ অগ্নিকাণ্ডশ্রীরামপুর ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১০ হাজার ৯০৬ টাকা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিটিভিতে তারেক রহমানের নির্বাচনী ভাষণ ৯ ফেব্রুয়ারি, আবেদন করেনি অন্যদল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বুধবার ‘তাণ্ডব’সহ টিএসসিতে যতো ছবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাড়ছে কমছে স্বর্ণ ও রুপার দাম, কী হতে পারে সামনে?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT