চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুসানে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ জিতলো কিরগিজস্তানের ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
বুসানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিরগিজস্তানের ছবি পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

এরকে জমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ফারুকী

১৭ সেপ্টেম্বর শুরু হওয়া বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর শেষ হচ্ছে ২৬ সেপ্টেম্বর। সমাপনী অনুষ্ঠানের একদিন আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেয়া হলো ‘বুসান ভিশন অ্যাওয়ার্ডস’ ।

‘ভিশন এশিয়া’ বিভাগে ছিলো ১১টি সিনেমা, এরমধ্যে প্রথমবারের মতো ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ জিতে নিলো এমিল আতাগেল্ডিজেভ ও এরকে জমাকমাতোভা নির্মিত কিরগিস্তানেরসি নেমা ‘কুরাক’।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার হাত থেকেই এই পুরস্কার গ্রহণ করেন নির্মাতা এরকে জমাকমাতোভা।

বুসানে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ জিতলো কিরগিজস্তানের ছবি
Banglabid

ফারুকী এই মুহূর্তটি নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, “বাংলাদেশের জুলাই আন্দোলনের চেতনা স্মরণে চালু হওয়া প্রথম ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ কিরগিস্তানের ‘কুরাক’ ছবিকে দেওয়া হলো। তারা আরও একটি পুরস্কারও অর্জন করেছে। ইন্দোনেশিয়ার ছবি ‘অন ইয়োর ল্যাপ’ চারটি পুরস্কার অর্জন করেছে। বাকি পুরস্কারগুলো কোরিয়া, ভারত, ইরান ও কাজাখস্তানের ছবিগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে। সব বিজয়ীকে অভিনন্দন। ৩০তম বর্ষপূর্তিতে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে অভিনন্দন।”

বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় আগেই জানিয়েছিলো, ৩০তম বুসান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো চালু করা হয় ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’, যা সামাজিক ন্যায়বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার বা অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ভিত্তিক চলচ্চিত্রকে সম্মান জানানোর জন্য প্রবর্তন করা হয়েছে।

এরআগে বুধবার (২৪ সেপ্টেম্বর) উৎসবে যোগ দিয়ে ফারুকী ফেসবুকে লিখেছিলেন, “বুসানে ফিরে আসা সবসময়ই ভালো লাগে। সরকারি দায়িত্বে থাকলেও উৎসব ও সারা বিশ্ব থেকে আসা বন্ধুদের সঙ্গে মেলামেশা আমাকে অনেক প্রাণের হাওয়া দিয়েছে। সিনেমাকে ঘিরে আড্ডা, হাসি-ঠাট্টা অনেক মিস করছিলাম। আর কয়েক মাস পরই আমি আবার আমার জগতে ফিরব।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুরাকজুলাই মেমোরিয়াল প্রাইজফারুকীবুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবমঙ্গোলিয়ালিড বিনোদনসংস্কৃতি মন্ত্রণালয়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT