চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদের ইমামকে পছন্দ না হওয়ায় কুপিয়ে জখম

এস কে রাসেল এস কে রাসেল
২:১০ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৩
অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
নিরাপত্তা প্রহরীর সঙ্গে মসজিদের ইমাম, আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে মসজিদের ইমামকে পছন্দ না হওয়ায় কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

আজ (১১ সেপ্টেম্বর) সোমবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার পঁচুশাহ মসজিদের সামনে এই ঘটনা ঘটে। ইমামকে বাঁচতে গিয়ে মুয়াজ্জিনও আহত হয়েছেন। পরে এলাকাবাসী অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশের হাতে ধরিয়ে দেয়।

আহত ইমাম হাফেজ মাওলানা রবিউল ইসলাম (৩৭) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের বাসিন্দা। তিনি পঁচুশাহ মসজিদে আড়াই বছর ধরে ইমামতি করে আসছেন। আহত মুয়াজ্জিন আরমান মিয়া (২৫) সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার দস্তর আলীর ছেলে।

Banglabid

অভিযুক্ত দুইজন হলেন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার মনফর মুন্সির ছেলে নূরুল আমিন (৪৫) এবং একই এলাকার আজিম উদদীনের ছেলে রমজান মিয়া (২৫)।

মসজিদের অপর ইমাম মাজহারুল হক জানান, গত আড়াই বছর যাবত আহত হাফেজ মাওলানা রবিউল ইসলাম পঁচুশাহ মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন। শুরু থেকেই ইমামের প্রতি বিভিন্ন অভিযোগ নুরুল আমিন ও রমজান আলীর। সেই ক্ষোভ থেকে সকালে মসজিদের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম রবিউল ইসলামকে কুপিয়ে আহত করেন।

এসময় মুয়াজ্জিন আরমান ইমামকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করেন তারা। এই ঘটনার পর স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

Reneta

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে জখম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT