চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র ঈদে মিলাদুন্নবি সৃষ্টিকূলের শ্রেষ্ঠ ঈদ: প্রফেসর ড. কুদরত এ খোদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
বাংলাদেশ
A A

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশন (আর্গো)-এর উদ্যোগে ‘শান্তির দূত হযরত মোহাম্মদ (সা.) এবং তার জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ৩০ আগস্ট সকালে রাজধানীর কাকরাইল রোডস্থ আইডিইবি মিলনায়তনে সরকারি-বেসরকারি পেশাজীবীদের নিয়ে এই সেমিনারটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেত্বত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর।

পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরে প্রফেসর ড. কুদরত এ খোদা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) হচ্ছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। হযরত রাসুল (সা.)-এর শুভ জন্ম দিনে যারা খুশি হন, মহান আল্লাহ্ তাদের ক্ষমা করে দেন। এই ঈদে মিলাদুন্নবি (সা.) ১৯৯৬ সাল থেকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে উদযাপন করা হচ্ছে। হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা (রহ.) হুজুরের প্রস্তাবে বাংলাদেশ সরকার এই দিনটি সরকারিভাবে ছুটি ঘোষণা করেন এবং বর্তমানে দিনটি উদ্যাপনে রাষ্ট্রীয়ভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

ইমাম ড. কুদরত এ খোদা বলেন, হযরত রাসুল (সা.)-এর শুভজন্ম এবং ওফাত একই দিনে সমাজে এমন ভুল ধারনা প্রচলিত আছে। এই প্রেক্ষাপটে হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা (রহ.) পবিত্র কুরআন, হাদিস ও ঐতিহাসিক তথ্য দিয়ে প্রমাণ করেছেন, হযরত রাসুল (সা.)-এর ওফাত দিবস ১লা রবিউল আউয়াল। কারণ তিনি বিদায় হজের ৮১ দিন পর ওফাত লাভ করেছিলেন। কিন্তু ভুল ধারণার বশবর্তী হয়ে ১২ রবিউল আউয়ালকেই হযরত রাসুল (সা.)-এর ওফাত দিবস হিসেবে গণনা করা হচ্ছে। এতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের জন্মদিনে আনন্দিত হতে না পেরে মুসলিম জাতী অবারিত রহমত থেকে বঞ্চিত হচ্ছে।

সেমিনারে বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। মহান আল্লাহ সমস্ত সৃষ্টিজগতের রহমত হিসেবে এ মহামানবকে প্রেরণ করেছেন।

পবিত্র কুরআনে হযরত রাসুল (সা.)-এর আদর্শ সম্বন্ধে মহান আল্লাহ্ বলেন, “তোমাদের জন্য হযরত রাসুল (সা.)-এর মধ্যে রয়েছে সুন্দরতম আদর্শ।” হযরত রাসুল (সা.)-এর জীবনাদর্শ গোটা মানবজাতির জন্য অনুসরণীয়। আজকের এই সেমিনারে দয়াল রাসুলের শুভাগমন থেকে শুরু করে তার বর্ণিল জীবনের বিভিন্ন বিষয় উপস্থাপিত হয়েছে। যেগুলো দয়াল রাসুল (সা.)-এর সুমহান শিক্ষা, আদর্শ ও মর্যাদার বিষয় জানার সুযোগ করে দিয়েছে।

Reneta

সেমিনারে বক্তারা ঈদে মিলাদুন্নবি (সা.)-কে স্বাগত জানিয়ে বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) ধুমধামের সাথে পালন করলে মহান আল্লাহ্ ও হযরত রাসুল (সা.) আমাদের ওপর খুশি হবেন। ‘ঈদে মিলাদুন্নবি (সা.)’ হচ্ছে হযরত রাসুল (সা.)-এর জন্মের খুশি। এই খুশির দিনে যারা খুশি হন আল্লাহ্ রাব্বুল আলামিন তাদের ওপর সন্তুষ্ট হবেন।

সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, সাবেক অতিরিক্ত সচিব ড. পিয়ার মোহাম্মদ, বিশিষ্ট নজরুল গবেষক ও সাবেক অতিরিক্ত সচিব মো. জাকীর হোসেন, সাবেক যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদী, প্রফেসর ড. মাহমুদুল হাছান, সাবেক জেলা ও দায়রা জজ মো. আবদুল আজিজ খলিফা, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. ফারুকুল ইসলাম, হযরতুল আল্লাম মুহাদ্দেছ এমরান হোসাইন মাজহারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা দেশবাসীর সবাইকে মহাধুমধামের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদ্যাপনের আহ্বান জানান। সেমিনারটি উপস্থাপনা করেন পিইউবির সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল।

শেষ পর্বে প্রধান অতিথি ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর তার মূল্যবান ভাষণ দেন। পরে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশনপবিত্র ঈদে মিলাদুন্নবীপ্রফেসর ড. কুদরত এ খোদা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT