আন্তর্জাতিক

৭ বছর পরে জানা গেল চিড়িয়াখানার ছেলে জলহস্তীটি আসলে মেয়ে

জলহস্তী, জলপ্রপাতের পাশে, জলপ্রপাতের পাশে, জলপ্রপাতের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলহস্তী একটি জলপ্রপাতের পাশে দাঁড়িয়ে রয়েছে, তার শরীরের অংশ কালো ও বাদামী রঙের।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাপানের একটি চিড়িয়াখানায় ৭ বছর পর জানা গেল, যে জলহস্তীকে পুরুষ বলে ভাবা হচ্ছিল আসলে সেই জলহস্তীটি একটি মেয়ে।

বিবিসি জানিয়েছে, জলহস্তীটির আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করার পর চিড়িয়াখানার কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়। জেনারেল-চ্যান নামের এই জলহস্তীটি ২০১৭ সালে মেক্সিকো থেকে জাপানের ওসাকা টেনোজি চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। সেই সময়ে কাস্টমস নথিতে উল্লেখ ছিল যে, এটি একটি পুরুষ জলহস্তী।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, জেনারেল-চ্যান প্রথম যখন মেক্সিকোর আফ্রিকাম সাফারি অ্যানিমেল পার্ক থেকে তাদের চিড়িয়াখানায় এসেছিল তখন তার বয়স ছিল পাঁচ বছর এবং তাকে পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ওই সময় জেনারেল-চ্যান একটি বাছুর থাকায় নথিতে থাকা তার লিঙ্গ সম্পর্কে কোন প্রশ্ন তোলা হয়নি। কিন্তু চিড়িয়াখানার কর্মীরা যখন জেনারেল-চ্যানের পুরুষ প্রজনন অঙ্গ শনাক্ত করতে অক্ষম হন তখন আমরা আমাদের সন্দেহ দূর করতে ডিএনএ পরীক্ষা করি।

ওসাকা টেনোজি চিড়িয়াখানার একজন মুখপাত্র বলেছেন, জেনারেল-চ্যান যখন সাধারণ পুরুষ জলহস্তীর মতো আচরণ প্রদর্শন করছিল না তখনই আমাদের সন্দেহ হয় এবং আমরা পরীক্ষার মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হই। তিনি বলেছেন, মেয়ে হলেও জলহস্তীটির নাম পরিবর্তন করা হবে না। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, জেনারেল-চ্যানের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।

বিষয়:চিড়িয়াখানা জলহস্তী জাপান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…