চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ বছর পরে জানা গেল চিড়িয়াখানার ছেলে জলহস্তীটি আসলে মেয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক
A A

জাপানের একটি চিড়িয়াখানায় ৭ বছর পর জানা গেল, যে জলহস্তীকে পুরুষ বলে ভাবা হচ্ছিল আসলে সেই জলহস্তীটি একটি মেয়ে।

বিবিসি জানিয়েছে, জলহস্তীটির আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করার পর চিড়িয়াখানার কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়। জেনারেল-চ্যান নামের এই জলহস্তীটি ২০১৭ সালে মেক্সিকো থেকে জাপানের ওসাকা টেনোজি চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। সেই সময়ে কাস্টমস নথিতে উল্লেখ ছিল যে, এটি একটি পুরুষ জলহস্তী।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, জেনারেল-চ্যান প্রথম যখন মেক্সিকোর আফ্রিকাম সাফারি অ্যানিমেল পার্ক থেকে তাদের চিড়িয়াখানায় এসেছিল তখন তার বয়স ছিল পাঁচ বছর এবং তাকে পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ওই সময় জেনারেল-চ্যান একটি বাছুর থাকায় নথিতে থাকা তার লিঙ্গ সম্পর্কে কোন প্রশ্ন তোলা হয়নি। কিন্তু চিড়িয়াখানার কর্মীরা যখন জেনারেল-চ্যানের পুরুষ প্রজনন অঙ্গ শনাক্ত করতে অক্ষম হন তখন আমরা আমাদের সন্দেহ দূর করতে ডিএনএ পরীক্ষা করি।

ওসাকা টেনোজি চিড়িয়াখানার একজন মুখপাত্র বলেছেন, জেনারেল-চ্যান যখন সাধারণ পুরুষ জলহস্তীর মতো আচরণ প্রদর্শন করছিল না তখনই আমাদের সন্দেহ হয় এবং আমরা পরীক্ষার মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হই। তিনি বলেছেন, মেয়ে হলেও জলহস্তীটির নাম পরিবর্তন করা হবে না। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, জেনারেল-চ্যানের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।

Jui  Banner Campaign
ট্যাগ: ওসাকা টেনোজি চিড়িয়াখানাচিড়িয়াখানাজলহস্তীজাপান
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT