চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশিদের প্রশংসা করেছেন সৌদি আরবের আলবাহার গভর্নর

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৫:২৩ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশিদের কর্মদক্ষতা, কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেছেন সৌদি আরবের আলবাহা প্রদেশের গভর্নর প্রিন্স উসাম বিন সাউথ বিন আব্দুল আজিজ আল সৌদ।

জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবির এর সাথে আলবাহা প্রদেশের গভর্নর প্রিন্স হুসাম বিন সৌদ বিন আব্দুল আজিজ আল সৌদের সাথে ১৭ ফেব্রুয়ারি গভর্নর জেনারেল অফিসে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন। গভর্নর জেনারেল প্রিন্স হুসাম জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলকে স্বাগত জানান।

কুশল বিনিময় শেষে গভর্নর জেনারেল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। এ সময় কনসাল জেনারেল উল্লেখ করেন যে, সৌদি আরবে কর্মরত প্রায় ৩ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ এবং সৌদি আরব উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গভর্নর জেনারেল বাংলাদেশিদের সেবার গভীর প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন যে, তার কার্যালয় বাংলাদেশি প্রবাসীদের সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। কনসাল জেনারেল বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী আমদানির সুযোগের ওপর জোর দেন। তিনি বাংলাদেশ ও সৌদি আরব এর মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ানোর সুযোগ এবং বাংলাদেশে বিনিয়োগের সুবিধার কথা উল্লেখ করেন।

গভর্নর জেনারেল আগ্রহ নিয়ে তার অফিস থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে রাজকীয় সৌদি সরকারের আল-বাহা প্রদেশ ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আলবাহা প্রদেশগভর্নরপ্রিন্স উসাম বিন সাউথ বিন আব্দুল আজিজ আল সৌদসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভারতের বিপক্ষে ফাইনাল কঠিন হবে: বাটলার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জাহানারার ৪ অভিযোগের দুটিতে সত্যতা পেয়েছে বিসিবির তদন্ত কমিটি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT