চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেন-জি’র চাহিদা পূরণে ইন্টারনেটের মূল্য কমাবে সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করার জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তরুণদের চাহিদা মেটাতে ইন্টারনেটের দাম কমানোর জন্য কাজ করছে।

বাসস জানিয়েছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বাংলাদেশের ইন্টারনেট সিস্টেমের বিদ্যমান বিভিন্ন লাইসেন্সিং কাঠামো পর্যালোচনা করে পরিষেবার গুণমান নিশ্চিত এবং সীমাহীন মেয়াদের জন্য ইন্টারনেট প্যাকেজ চালু করার বিষয়টি বিবেচনা করছে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) সাশ্রয়ী মূল্যের, বৈচিত্র্যময় ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকার করে বলেছেন, নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিষেবা সরবরাহের মূল অংশ হিসাবে ডেটার দাম কমাতে হবে। আমরা পরিষেবাগুলোকে নিরাপদ, সাশ্রয়ী ও বৈচিত্র্যময় করতে চাই এবং এর জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। ডেটা মূল্য হ্রাস করা পরিষেবা সরবরাহের মূল চাবিকাঠি। ডেটা মূল্য অবশ্যই কমানো উচিত, কারণ এটি আমাদের পরিষেবা সরবরাহ পরিকল্পনার অংশ।

বিটিআরসির পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি) ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানোর জন্য বিটিআরসির কাছে একটি প্রস্তাব দিয়েছে। তারা বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমবে। তারা ব্যান্ডউইথের বিদ্যমান মূল্যের তুলনায় দাম কমানোর প্রস্তাব করেছেন।

আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, আমরা ইন্টারনেটের ব্যবহার বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে ইন্টারনেটের আউটরিচের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারী বাড়াতে এই উদ্যোগ নিয়েছি। আমরা সরকারের সঙ্গে তাল মিলিয়ে উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমে আসবে এবং ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আইআইজিএবি’র প্রস্তাবিত ব্যান্ডউইথের মূল্য বাস্তবায়িত হলে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা প্রতি মেগা ব্যান্ডউই ৫০-৭৫ টাকা কমাতে পারবে বা গ্রাহকদের কাছ থেকে কম চার্জ নিতে পারবে। ইতিমধ্যে, রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক তরুণ প্রজন্মের জন্য সীমাহীন সময়ের জন্য ডেটা এবং বছরব্যাপী বান্ডেল অফার সহ ‘জেন-জি’ প্যাকেজ চালু করেছে।

Reneta

জুলাইয়ের ছাত্র-জনগণের গণঅভ্যুত্থানের সময় বহুল আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা সংক্ষেপে ‘জেন-জি’ দ্বারা অনুপ্রাণিত হয়ে টেলিটক এই প্যাকেজটিকে ‘জেন-জি’ হিসাবে ব্র্যান্ড করেছে। ‘জেন-জি’ নামের নতুন প্যাকেজটির মূল্য ১৫০ টাকা। তবে, প্রথম ৩০ দিনে, গ্রাহক মাত্র ১০০ টাকায় প্যাকেজটি কিনতে পারবেন। প্যাকেজটি সর্বনিম্ন মূল্যে সীমাহীন ডেটা ও বার্ষিক বান্ডেল দিচ্ছে।

এটিতে ১ সেকেন্ড পালস, সাশ্রয়ী মূল্যের ভয়েস ট্যারিফ এবং ১২ মাসের বিনামূল্যের সুবিধাসহ চাকরিপ্রার্থীদের জন্য প্রিমিয়াম সদস্যপদ পরিষেবা রয়েছে। নতুন গ্রাহকরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম কিনতে পারবেন এবং বর্তমান টেলিটক ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে মাইটেলিটক অ্যাপে নিবন্ধন করে প্যাকেজ অফারটি পেতে পারেন।

এছাড়া, সরকার ব্যবহারকারী এবং শিল্পের সুবিধার্থে আরো বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সরকারি তথ্য অনুসারে সরকার একটি ‘ব্যান্ডউইথ ব্যবহার নীতি’ এবং ৫জি চালু করার জন্য কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম দামে ওয়াইফাই দেয়ার পরিকল্পনা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেট মূল্যজেন জি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি ক্লান্ত, চাইছেন শুধু উপভোগ করতে

জুন ২৩, ২০২৬

প্রত্যাবর্তনের গল্পে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল আলজেরিয়া

জুন ২৩, ২০২৬
তীব্র তাপপ্রবাহের কারণে প্যারিসের আইফেল টাওয়ারের পাশের ট্রোকাডেরো ফোয়ারায় মানুষ শরীর শীতল করার চেষ্টা করছেন

রেকর্ড তাপদাহে ফ্রান্সে ১৮ প্রাণহানি, গাড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যালকুলেটরে হিসাব করে সরকারি কর্মকর্তার ‘কমিশন’ দাবি, ভিডিও ভাইরাল

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এআইয়ে অগ্রগতি বিষয়ে ফাইভ আইজের ‘বড় সতর্কতা’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT