চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন উদ্ধারে পানি সেচে ফেলা সেই সরকারি কর্মকর্তার ২১ লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ৩০, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সরকারি কর্মকর্তার জলচালিত পাম্প ও পানি সেচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোন উদ্ধারের জন্য খালের ২১ লাখ লিটার পানি সেচে ফেলার শাস্তি হিসেবে পানির পরিমাণের সাথে সামঞ্জস্য রেখে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ভারতের সেই সরকারি কর্মকর্তাকে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, খালে পড়ে যাওয়া নিজের মোবাইল ফোন উদ্ধারের জন্য খালের পানি সেচে ফেলার অপরাধে সাসপেন্ড করা হয় ভারতের ছত্রিশগঢ়ের একজন সরকারি কর্মকর্তাকে। এছাড়াও ২১ লাখ লিটার পানির জন্য ওই কর্মকর্তাকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তার নাম রাজেশ বিশ্বাস। তিনি ভারতের ছত্রিশগঢ়ের কাঁকের জেলার কোইলিবেড়া ব্লকের খাদ্য দপ্তরে কর্মরত ছিলেন। গত রোববার বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে খেরকাট্টা বাঁধে বেড়াতে গিয়েছিলেন তিনি, সেখানে সেলফি তোলার সময় তার এক লাখ রুপি দামের ফোন পানিতে পড়ে যায়। ফোন খুঁজতে ১৫ ফুট গভীর খালের পানির ১০ ফুটই তিন দিন ধরে পাম্পের মাধ্যমে তুলে ফেলে দেন বলে অভিযোগ ওঠে।

পানি তোলার খবর পেয়ে স্থানীয় সেচ দফতরের কর্মকর্তারা এসে পানি তোলা বন্ধ করেন। সেচ দপ্তর সূত্রে জানানো হয়, যেই পরিমাণ পানি তুলে ফেলা হয়েছে, সেই পরিমাণ পানি দিয়ে অন্তত ১৫০০ একর জমি চাষ করা যেত।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এমন দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য ওই কর্মকর্তার শাস্তির দাবিও জোরালো হতে থাকে। শেষমেশ তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। সেই সঙ্গে ইন্দ্রাবতী প্রকল্পের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার স্থানীয় মহকুমাশাসক আর কে ধীবরকে চিঠি লিখে অভিযুক্তের বেতন থেকে টাকা কেটে নেওয়ার প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সায় দিয়ে খাদ্য দপ্তরের ওই কর্মকর্তাকে ২১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

যেই পরিমাণ পানি তুলে ফেলা হয়েছে, তাতে গ্রীষ্মকালে সেচ এবং চাষের কাজ অত্যন্ত ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছে ইন্দ্রাবতী প্রকল্পের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগস্টে আসছে পরিচালক হৃদি হকের প্রথম সিনেমা

পরবর্তী

এলিভেটেড এক্সপ্রেসওয়ের রড পড়ে কিশোরের মৃত্যু, গ্রেপ্তার ১

পরবর্তী
অন্ধকারে পড়ে থাকা হাতের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের রড পড়ে কিশোরের মৃত্যু, গ্রেপ্তার ১

ঢাকার স্টেডিয়ামে ফুটবল ম্যাচের জন্য প্রস্তুত মাঠ ও দর্শক গ্যালারি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনী-মোহামেডান মহারণ: গ্যালারিতে ঐতিহ্য হারানোর ‘হাহাকার’

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT