অর্থনীতি

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনতে কাজ করছে সরকার

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনতে কাজ করছে সরকার
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের আরোপিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র সব ধরনের বাংলাদেশি পণ্যের ওপর সম্পূরক শুল্ক ৩৭ শতাংশ থেকে ধাপে ধাপে কমিয়ে ২০ শতাংশে এনেছে। এই হার প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশকে কিছুটা সুবিধায় রাখবে বলে মনে করা হচ্ছে।

উপদেষ্টা জানান, শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ও অশুল্ক বাধা নিয়ে আলোচনা চলছে। টেকনিক্যাল ব্যারিয়ার দূর করার চেষ্টা করা হয়েছে। তিন হাজার ৮০০ ধরনের পণ্যের আমদানি শুল্ক বর্তমানে শূন্য থেকে ১ শতাংশের মধ্যে, খাদ্যপণ্যের শুল্কও প্রায় শূন্য।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানি বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে। নিজস্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো ছাড় দেওয়া হয়নি বলেও জানান তিনি।

পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন নিষেধাজ্ঞা নিয়ে উপদেষ্টা বলেন, সমুদ্রবন্দর হয়ে রপ্তানি অব্যাহত থাকবে, তাই বড় প্রভাব পড়বে না।

বিষয়:ট্রাম্পের শুল্কনীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…