গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিদেশিদের কাছে মিথ্যাচার করছে সরকার: মঈন খান

বাংলাদেশি রাজনীতিবিদ মঈন খান একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিদেশিদের কাছে মিথ্যাচার করছে সরকার। কিন্তু এসবে আর কাজ হবে না। কারণ বিদেশিরা এখন বুঝে গেছে দেশের পরিস্থিতি কী।
শনিবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। জনগণের ইচ্ছায় রাজনীতি করে। সেজন্য ৯৬ সালে নিয়ম রক্ষার নির্বাচন করে জনগণের ইচ্ছা অনুযায়ী ক্ষমতা ছেড়ে দিয়ে তত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনেছিল।
এবারও জনগণের ইচ্ছা অনুযায়ী ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






