চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আবারো ঋণ নিতে হচ্ছে সরকারকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৮, মে ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আবারো ঋণ নিতে হচ্ছে সরকারকে। একনেক বৈঠকে অনুমোদিত ৮ হাজার কোটি টাকার ২টি উন্নয়ন প্রকল্পে, ঋণ সাড়ে ৪ হাজার কোটি আর অনুদান ৩ হাজার ২শ’ কোটি টাকা। ঋণের টাকায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আর কোন প্রকল্প নয়, এই ঘোষণাতে অটল থাকতে পারেনি সরকার। পরিকল্পনা মন্ত্রী বলেন, মানবিক কারনে রোহিঙ্গাদের নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়া যাচ্ছে না।

কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় মিলেছে। কমপক্ষে ১০ লাখ মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে উজাড় হয়েছে এলাকার প্রাণ-প্রকৃতি। রোহিঙ্গা অধ্যুষিত ওই জনপদের অবকাঠামো উন্নয়নে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে ৪ হাজার ৮১ কোটি টাকায় রোহিঙ্গাদের জন্য একটি প্রকল্প অনুমোদিত হয়েছে।

এসব নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম এবং পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার।

প্রকল্পটি সম্পূর্ণ অনুদানের অর্থে হওয়ার কথা বলা হলেও এতে ঋণই বেশি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে স্থানীয় জনসাধারণ যেসব অসুবিধার সম্মুখীন হয়েছেন তার সমাধানে আরো ৪ হাজার ৪শ’ কোটি টাকার প্রকল্পেও অনুদানের চেয়ে ঋণ বেশি।

আগামী অর্থবছরের জন্য অনুমোদিত এডিপি শতভাগ ঋণনির্ভর, এমন সমালোচনাও উড়িয়ে দেন মন্ত্রী এবং সচিব।

Reneta

প্রকল্প ২টির বিস্তারিত প্রোজেক্ট প্রোসেসিং সিস্টেম পিপিএস সফটওয়্যার এর মাধ্যমে উপস্থাপন করা হয় একনেকে। সফটওয়্যারটি নির্মাণ করেছে দেশীয় প্রতিষ্ঠান আইবিসিএস-প্রাইম্যাক্স লি.।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় অর্থনৈতিক পরিষদপরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালামপরিকল্পনা সচিব সত্যজিত কর্মকারপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

জলাশয় রক্ষা ও দূষণ কমাতে গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT